[ শিক্ষা ]
পথশিশুদের পড়াশোনার দায়িত্ব নিল ডাকসুর ‘পদ্ম স্কুল’
টিএসসিতে পথশিশুদের সঙ্গে ডাকসু জিএসসহ অন্যান্যরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের পড়াশোনার উদ্দেশে ৩৫ শিক্ষার্থী নিয়ে ডাকসু ও ‘সেভ দ্য টুমরো’র উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘পদ্ম স্কুল’। টিএসসির সুইমিংপুল প্রাঙ্গণে, প্রাথমিকভাবে সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার এই দুইদিন ক্লাস চলবে। পরে ভালো সাড়া পেলে ক্লাস তিনদিন করা হবে।
আজ মঙ্গলবার দুপুর ১টায় প্রথম ক্লাসের শিক্ষক হিসেবে থাকবেন ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। স্কুলটি সুন্দরভাবে পরিচালনার জন্য ডাকসু পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলবেন নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, সমাজের সুহৃদগণ চাইলে, পথশিশুদের একটা সুন্দর আগামী উপহার দিতে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!